1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবি পার্টি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবি পার্টি

অধর্শত নারী-পুরুষের এবি পার্টিতে যোগদান

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৯৪ বার

আজ ২৫ শে আগষ্ট বুধবার বিকাল সাড়ে চার টায় এবি পার্টি সেন্ট্রাল জোনের উদ্যোগে অর্ধশত নারী-পুরুষের যোগদান উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল জোনের সমন্বয়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ ও সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সোলায়মান চৌধুরী বলেন, আমাদের দলে সাধারণ মানুষকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এবি পার্টি গঠন করা হয়েছে সকল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনতে। আজকে রাষ্ট্রে সাম্য না থাকায় কেউ শত কোটি টাকার মালিক, কেউ রাস্তায় বাস করছে। এটি চলতে পারেনা। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সাধারণ মানুষের জন্য নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এবি পার্টি বাংলাদেশের ১৬ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং আমরা তা প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, যারা আজ আমাদের দলের সাথে যুক্ত হয়েছেন এই পার্টি গঠনে এখন থেকে আপনাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।এই দেশের মানুষ অনেক রাজনৈতিক দল দেখেছে, সরকার দেখেছে তারা আর কথায় আস্থা রাখতে চায়না তারা কর্মসূচি দেখতে চায়। এজন্যই আমরা কর্মসূচি ভিত্তিক দল গঠন করেছি, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা মানুষের মন জয় করবো ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে, বিএম নাজমুল হক বলেন, এবি পার্টি ঢাকার সকল প্রান্তে দলীয় কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে। সকল কর্মসূচি বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা নবাগত ভাইবোনদের নিয়ে ঢাকার রাজপথে এবি পার্টির নাম সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন সেন্ট্রাল জোনের সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, মিনহাজুল আবেদীন শরীফ, আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিশারত আলী সহ সেন্ট্রাল জোনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net