ঢাকা   ১০:৫১:২৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাগুরার শ্রীপুরেসিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মানব বন্ধন ও কালো পতাকা প্রদর্শন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শহরের চৌরঙ্গী মোড়ে মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক আলী আহমেদ আহাদ, যুগ্ম-আহবায়ক ও পৌর কমিশনার সাকিবুল হাসান তুহিন প্রমুখ।

অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, করোনাকালীন উপজেলা হট টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা আরজান বিশ্বাস বাদশা, করোনাকালীন জেলা হট টিমের অন্যতম সদস্য ও কসুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুব লীগ নেতা বাকিবিল্লাহ সান্টু, করোনাকালীন জেলা হটটিমের সদস্য ও যুবলীগ নেতা সাংবাদিক রাশেদ খান, যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা হাসানুজ্জামান হান্নান, বাবুল রেজা, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান লাল্টু, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী নুর মোল্যা, ছাত্র লীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলার ৮ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি