1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪০১ বার

মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৫আগষ্ট রবিবার বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এবং দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোজনা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলিনুর মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক জিয়াউদ্দিন মৃধা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন সবুজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুজ্জামান সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম সর্দার।
এ সময় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ এরশাদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, যুগ্ন সাধারন সম্পাদক অমিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্ণেলসহ আরো অনেকে। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার প্রত্যান্ত অঞ্চলের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম কর্মী হাফেজ আব্দুর রশিদ মোল্লা। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও মাগুরা-০১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখরের রোগমুক্তির জন্য মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net