1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মােঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪১৮ বার

আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

০২ আগষ্ট সোমবার বিকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখা অফিসে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএস আর) থেকে বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসপিও ম্যানেজার অপারেশন মোঃনজরুল ইসলাম, ব্যাংকের বিশেষ গ্রাহক আমজাদ হোসেন,ব্যাংকের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যাংকের ম্যানেজার আবুল হাসানের সংক্ষিপ্ত আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্য ছিলো , চাল-১০ কেজি, সয়াবিনতেল-২ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, লবন ১ কেজি, মাক্স ১০ টি, ও ৪টি সাবান ভর্তি প্যাকেট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net