1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৮৯ বার

মাগুরার শ্রীপুরে০৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে । সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিপেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা’, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বিআরডিবি কর্মকর্তা সুব্রত সরকারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net