ঢাকা   ১১:৩৮:৫৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ

যশোর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুই মাদক কারবারী আটক

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক দুটি বিশেষ অভিযানে ত্রিশ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।
জেলা পুলিশ সুএে জানাযায় রবিবার (০৮ আগষ্ট) ডিবি পুলিশের একটি চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফুসারা গ্রামের নিমতলা বাজার টু জামতলাগামী রোডের আয়েশা স্টোর সজল উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত শেখ মকছেদ আলীর ছেলে শেখ মোঃ নাদির উর জামান ওরফে নাদির(৪২), কে তার সাথে বহন করা ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাদিরের বিরুদ্ধে ইতিপূর্বে ০৬ টা মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এবং সে দীর্ঘদিন যাবৎ এলাকার চিহ্নিত মাদক কারবারী বলে জানাযায় তার আটকে এলাকায় জনমনে স্বস্থি বিরাজ করছে।

অপর দিকে রবিবার(০৮ আগষ্ট ) ডিবি পুলিশের আরেকটি টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে পৌরসভার ৩ নং পৌর ওয়ার্ডের বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক কারবারী কাগজপুর উত্তরপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সুরুজ মিয়া (২৫) কে তার সাথে থাকা ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পুলিশ পৃথক পৃথক দুটি মামলা এজাহার দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি