ঢাকা   ০৩:৩৪:৪৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

সন্তানদের জন্য অভিভাবকগন মাঠে নামুন : মোমিন মেহেদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিভাবকগন মাঠে নামুন। মাঠে না নামলে লোভি-লম্পট-অপরাধী-দুর্নীতিবাজরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এখন সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শিক্ষাধারার আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কালাম আবু বকর প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। দেশ ও মানুষের শিক্ষাধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন জীবন দিয়েছেন, জীবনবাজী রেখে লড়েছেন। সেই মুক্তিযুদ্ধের দেশে শিক্ষা ধ্বংস করা আর চলবে না। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি