1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী

সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৮৩ বার

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়ার রিপোর্টার আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার (৬ আগস্ট) ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ এ শোক জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিম একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ভাল মনের মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর বেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় খিলগাঁও তিলপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net