ঢাকা   ০৬:০৬:০০ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আশুলিয়ায় পাওনা টাকা আদায়ে নারীর চুল কর্তন, থানায় মামলা

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪১৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশুলিয়ায় ঘোষবাগে পাওনা টাকা না পাওয়ায় নারীর চুল কেটে দিলো অপর এক নারী মুদি দোকানি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নারী লাকী বেগম নামের ঐ মুদি দোকানিকে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই ইউনুস আলী বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। এর আগে সকালে ভুক্তভোগী ঐ নারী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক লাকী বেগমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্হানীয় সুত্রে জানা যায় গ্রেফতারকৃত লাকী বেগম (৩০) পটুয়াখালী জেলার ইন্দুরকানি থানার কালাইয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী। সে বর্তমানে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করে ও মুদি দোকান দিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই শফিউল্লাহ জানান, গতরাতে খবর পেয়ে ভুক্তভোগী নারীকে নিয়ে ঘটনাস্থলে যাই। অভিযুক্ত নারী বিষয়টি অস্বীকার করার এক পর্যায়ে উল্টো পুলিশকে নিয়ে কটু কথা বলে। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি মজিবুর রহমান নামে একজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারীর পক্ষ নেয়ার চেষ্টা করে। বিষয়টি উধ্বর্তন কর্মকর্তাদের জানালে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করেআসছিলেন । পাশ্ববর্তী মুদি দোকানি লাকী বেগমের কাছ থেকে প্রয়োজনীয় সদাই কিনতেন। এক সময় দোকানে প্রায় ১০ হাজার টাকা বকেয়া হয়ে যায় । চাকরি না থাকায় ভুক্তভোগী নারী টাকা পরিশোধ করতে পারছিলো না। এ অবস্থায় গত ১৯ আগস্ট চাকরির জন্য নরসিংহপুরে একটি কারখানার সামনে দাড়িয়ে ছিলো। এ অবস্থায় অভিযুক্ত লাকী বেগম তাকে ডেকে দোকানে নিয়ে বকেয়া টাকার জন্য চাপ দেয়। ভুক্তভোগী নারী টাকা পরিশোধের জন্য সময় চাইলে তাকে গালিগালাজ ও মারধর করতে শুরু করে। এক পর্যায়ে ধারালো কেচি দিয়ে ভুক্তভোগীর নারীর মাথার চুল কেটে দেয়।

ভুক্তভোগী নারী ভয়ে এতোদিন কাউকে কিছু বলেনি । পরে স্বজনদের সাথে পরামর্শ করে আজ শুক্রবার সকালে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইউনুছ আলী, গ্রেফতারকৃত নারীকে আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি