1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বাজারের খবর বিতানে অভিনব কায়দায় চুরি,ব্যবাসায়ীরা শংকিত! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

খুটাখালী বাজারের খবর বিতানে অভিনব কায়দায় চুরি,ব্যবাসায়ীরা শংকিত!

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৩৪ বার

চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের খবর বিতান ও ইজিলোড দোকানে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। মালিকের দাবি নগদ টাকা,কার্ড,সীম কার্ড ও মোবাইল সেটসহ প্রায় অর্ধ লাখ টাকার মালামাল নিয়েছে চোর।

সোমবার আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের।

খুটাখালী খবর বিতানের সত্ত্বাধিকারী তৌহিদুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১১ টার সময় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি।

সোমবার সকাল সাড়ে ৭ টার সময় দোকান খুলতে গিয়ে একটি তালা ভাঙ্গা ও একটি লাগানো অবস্থায় দেখতে পান।
এসময় তালা খুলে দোকান খোলার পর মালামাল এলোমেলো এবং ড্রয়ার খোলা দেখতে পাওয়া যায়।

তবে মালিকের দাবি প্রায় নগদ টাকাসহ অর্ধ লাখ টাকার মালামাল চুরি করেছে। ইতোপূর্বেও বাজারের মুদি দোকান ব্যবসায়ী নারায়ন বাবুর দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। একের পর এক দোকান চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তারা বাজার ব্যবস্থাপনায় কর্তা বাবুদের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

চুরির বিষয়টি তাৎক্ষনিক বাজার কমিটির সভাপতি-সেক্রেটারীকে অবহিত করা হলেও সকাল সাড়ে ১০ টা পর্যন্ত কেহ দোকান পরিদর্শনে আসেননি।

এছাড়া বাজারের একাধিক দোকানে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net