1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি 

চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার

জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। রোববার (৮আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মোকাদ্দেস আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রতিটি পাতায় লিখা আছে বঙ্গমাতার অনস্বীকার্য অবদানের কথা। নারীরা সুযোগ করে না দিলে পৃথিবীতে কোন পুরুষের জীবনেই সাফল্য গাঁথা সম্ভব নয়। আমাদের সমাজের নারীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মতই হয়ে উঠুক’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net