1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাজী সিদ্দিকুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

চৌদ্দগ্রামে হাজী সিদ্দিকুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৯১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের হাজী মো: সিদ্দিকুর রহমান শনিবার (২১ আগস্ট) সকাল সাতটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে যান।

শনিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বাহেরগড়া দক্ষিণ পাড়া বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের ছোট ছেলে মো: রফিকুল ইসলাম খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ছোট মেয়ের জামাই মো: নাছির উদ্দিন মোহন, মাওলানা মো: আব্দুল মান্নান, মাওলানা মো: আমির হোসেন, বিশিষ্ট আ’লীগ নেতা মো: শাহাজাহান চৌধুরী, ইউপি ইউপি সদস্য মো: মাসুম শান্ত, মাওলানা মো: কামাল রায়হান, মাওলানা মো: নজরুল ইসলাম, মো: জাকির হোসেন, মৌলভী মো: মমতাজ, মো: হেলাল খাঁনসহ মরহুমের আত্মীয়-স্বজন, আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net