1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ৬ ঘন্টার ব‍্যবধানে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন

নবীনগরে ৬ ঘন্টার ব‍্যবধানে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭৬ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার (২১ আগস্ট) ভোর ৬ টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ আছর নামাজের পর আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আবুল কাসেম এর জানাজা নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের পর তার লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং বাদ মাগরিব খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে স্বামীর পাশে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন ওই পরিবার।

আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেসক্লাবের সাবেক সদস্য আল মামুন ও তার ভাই আল মাসুম রাব্বির বাবা-মা। মুত্যুকালে এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসমাজসহ বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net