1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

৫ টাকার জন্য অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক-১

নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮০ বার

সাভার উপজেলার আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেটে সোমবার সকালে আব্দুল আলিম(৪০) নামের এক অটো রিক্সা চালককে লোহার রড দিয়ে পিটি হত্যার অভিযোগ উঠেছে। প্রতক্ষদর্শীরা ঘাতক হত্যাকারী ফজলুল হক (৪১) নামের একজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন।

সোমবার (২আগস্ট) সকালের দিকে সাভার উপজেলার আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেটে আব্দুল আলিম(৪০) নামের এক অটো রিক্সা চালককে লোহার রড দিয়ে পিটি হত্যার অভিযোগ উঠেছে, এ ঘটনায় প্রতক্ষদর্শীরা ঘাতক হত্যাকারী ফজলুল হক (৪১) নামের একজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেন।

নিহতের স্বজনরা এ প্রতিবেদককে বলেন , নিহত আব্দুল আলিম পেষায় একজন অটোরিকসা চালক তিনি প্রতিদিনেরমত সকালবেলা গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রোপলিটন থানার বাগবাড়ী মাদ্রাসা স্টান্ড থেকে আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেটে যাওয়ার যাত্রী তুলেন, সেই যাত্রীদের সাথে ফজলুল হক নামের ঐ ব্যাক্তিও উঠেন পরে ইউসুফ মার্কেটে পৌছালে অটোরিকশার ভাড়া ১০ টাকা হলেও তা দিতে অস্বীকৃতি জানান ফজলুল হক পরে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোচালককে পা দিয়ে লাথি মেরে রিকসা থেকে ফেলিয়ে দেওয়ার পর অটোরিকশাটিতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনা স্হলেই মৃত্যু বরন করেন। প্রতক্ষদর্শীরা ঘাতক হত্যাকারী ফজলুল হককে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে খবর দিলে আশুলিয়া থানার এস আই আল-আমিন ঘটনা স্হলে গিয়ে নিহতের লাশ ও আটক ফজলুল হককে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা যায় নিহত আব্দুল আলিম বাগবাড়ী এলাকার স্হানীয় বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে আবদুল আলিম। স্হানীয় সুত্রে জানাযায় আটককৃত ফজলুল হক ময়মনসিংহের বাসিন্দা হলেও তিনি বাগবাড়ী মাদ্রাসা এলাকায় জমি কিনে বাড়ী করে বসবাস করে আসছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ আশুলিয়া থানার মর্গে ছিলো এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল-আমিন বলেন, এ বিষয়ে নিহতের পরিবার এসেছেন মামলার প্রস্তুতি চলছে। অটোচালককে হত্যার ঘটনায় তার ছোট ভাই ফারুক বলেন, আমরা পরিবারের লোকজন এসেছি বাকি বিষয়ে পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net