1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের ডাবুয়ায় তিনটি পুকুরের মাছ চুরি-আহত নৈশ প্রহরী স্বপন দে- থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

রাউজানের ডাবুয়ায় তিনটি পুকুরের মাছ চুরি-আহত নৈশ প্রহরী স্বপন দে- থানায় অভিযোগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার

রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া বণিক পাড়া এলাকায় তিনটি বড় পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় আহত নৈশ প্রহরী। এই তিনটি পুকুরে মাছের চাষ করে করেন ওই এলাকার বাপ্পি ও রিফন নামের দু’ চাষী। এসব পুকুরে মাছ পাহাড়া দেওয়ার জন্য নৈশ প্রহরী হিসাবে রাখা হয়েছে ডাবুয়ার বাইন্যার হাটের স্বপন দে (৬০)কে। পশ্চিম ডাবুয়া বণিক পাড়ার জগদীশ মহাজন নামের এক ব্যক্তিসহ তার সহযোগীরা মিলে মাছ চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে মৎস্য প্রকল্পের মালিক বাপ্পি ও রিফন ডাবুয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। অভিযোগের পরিপেক্ষিতে ডাবুয়া ইউনিয়নের চেযারম্যান আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী মাছ চুরির অভিযোগে জগদীশকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডাকা হলে চেয়ারম্যান সামনে মাছ চাষের পুকুরের নৈশ প্রহরী স্বপন দে জগদীশ মহাজন ও তার সহযোগীরা পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যায় বলে সাক্ষী দেয়।

এতে জগদীশ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে গত ১৯ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে বাপ্পি ও রিফনের মাছ চাষের পুকুরের নৈশপ্রহরী স্বপন দে ”কে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। তার শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে জগদীশ ও তার সহযোগীরা পালিয়ে যায় । পরে এলাকার লোকজন মারাত্বক আহত অবস্থায় পড়ে থাকা নৈশ প্রহরী স্বপন দে”কে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার মিটু শীল বলেন, ঘটনার পর পর দু”দপে চিকদাইর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করেন। চুরির বিষয়ে ফোন করে জগদীশের কাছে জানতেই চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায়।

এঘটনার ব্যাপারে আহত নৈশ প্রহরী স্বপনদে বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার ব্যাপারে রাউজান থানায় দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য জগদীশ ও তার সহযোগীরা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিয়ে স্বপন দে”কে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেন। এই ব্যাপারে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে দায়ের করা অভিযোগ কোন অফিসারের কাছে রয়েছে তা দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net