1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বিএনপির সাবেক এমপির মৃত্যুতে জামায়াতের শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপির সাবেক এমপির মৃত্যুতে জামায়াতের শোক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

লালমনিরহাট (পাটগ্রাম-হাতীবান্ধা) -১ আসনের সাবেক সাংসদ জনাব, হাসানুজ্জামান হাসান (৬৩) মঙ্গলবার সকাল ১০ টায় দিনাজপুর মেডিকেলে ইন্তেকাল করেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি ২ছেলে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। উল্লেখ্য
ওই দিন বিকাল ৫:৩০ বুড়িমারী বল খেলা মাঠ জামে মসজিদের প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক বাণী
সাবেক এমপি হাসানুজ্জামান হাসান এর মৃত্যুতে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, রংপুর-দিনাজপুর অঞ্চলের সম্মানিত টীম সদস্য এ্যাডভোকেট আব্দুল বাতেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আবু তাহের,জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা শুরা সদস্য পাটগ্রাম উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।
শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তায়ালা যেন মরহুমের গুনাহ ক্ষমা করে তাকে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের সবরে যামিল দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net