1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের ক্যান্সার আক্রান্ত শামসুল বাঁচতে চায়! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

লালমনিরহাটের ক্যান্সার আক্রান্ত শামসুল বাঁচতে চায়!

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫৪৭ বার

লালমনিরহাটের ক্যান্সার আক্রান্ত সেই শামসুলের অবস্থার অবনতি হয়েছে। শামসুল সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকার মৃত বক্তার আলীর ছেলে।

বছর খানেক আগে হঠাৎ শামসুল তার গলার একাংশে ছোট ছোট বিষ ফোঁড়া সদৃশ কিছু লক্ষ করে। কিন্তু সেটা নাকি ভিশন যন্ত্রণাদায়ক ছিল। সইতে না পেড়ে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হন। চলে গ্রামের হাতুড়ে ডাক্তারের হাতুড়ে চিকিৎসা। কিন্তু দিন যতোই গড়ায় শামসুলের অবস্থার অবনতি ঘটে। সামান্য জমি বন্ধক নিয়ে চাষাবাদ ও পরের ক্ষেতে দিনমজুর দিয়ে সংসার চালিয়ে আসছিলো সে। জীবন বাঁচাতে বন্ধকী জমি টুকু ছেড়ে দিয়ে টাকা ফেরত নিয়ে চলতে থাকে চিকিৎসা, কিন্তু তখনো শামসুল জানতেন না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানন্সার লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের বিভিন্ন ডাক্তার দেখে প্রায় ৮ মাস আগে সনাক্ত হয়েছে সে ক্যানন্সারে আক্রান্ত। শামসুল হকের এখন উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু ৩ শতক জমির ভিটা বাড়ী ছাড়া তার যে আর কিছুই নাই। একমাত্র ছেলে ঢাকার একটি গার্মেন্টসে চাকরী করলেও লকডাউনের কারনে সে নিজেই বিপাকে।

বর্তমানে সরকারি -বেসরকারি সাহায্যের অপেক্ষায় আছে শামসুলের পরিবারটি। এর আগে শামসুলের দৈন্যদশা নিয়ে একটি সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে, অনেকের দৃষ্টিগোচর হয়। এক ছাত্র নেতা কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতাও করেন। আবার অনেকে তাকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। আর এই আশ্বাসেই বুক বেঁধেছে শামসুল সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। বর্তমানে শামসুলের অবস্থার অবনতি হওয়ায়, শামসুলের পরিবার ও স্থানিয়রা বলছেন, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি। যা চাহিদার তুলনায় একেবারই অপ্রতুল। ক্যানন্সার আক্রান্ত শামসুলের প্রতি নিশ্চয় সরকার ও সমাজের বৃত্তবানরা সহায়ক হবেন এবং যে সকল সহৃদয়বান ব্যাক্তিগন শামসুল এর চিকিৎসায় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন, তারা শামসুল কে বাঁচাতে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে বর্তমানে হতাশ ওই পরিবারটি। মরণব্যাধি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত শামসুলের চিকিৎসা অর্থাভাবে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

ক্যান্সার আক্রান্ত শামসুলের উন্নত চিকিৎসা আবারও হবে, ক্ষেতে খামারে কাজে ব্যস্ত থাকবে শামসুল। স্বাভাবিক জীবনে ফিরে এসে এমনটাই প্রত্যাশা ওই এলাকার স্থানীয়দের। শামসুল এর সাথে যোগাযোগ করতে চাইলে ০১৭৩৭২৪৮৬৬২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net