1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমোহনে মা-মেয়ের গায়ে আগুন: দুর্বৃত্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

লালমোহনে মা-মেয়ের গায়ে আগুন: দুর্বৃত্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার

ভোলার লালমোহনে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকা ও তার মাকে কেরোসিনের আগুনে অগ্নিদগ্ধ করার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূকলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়। নানাবিধ কারণে সে সম্পর্কে ভাঙাগড়া হতে পারে। তাই বলে এভাবে শরীরে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা ও নৃশংসতা কোনও সভ্য সমাজের কাজ হতে পারেনা। তাই নাঈমা ও তার মাকে অগ্নিদগ্ধকারী অভিযুক্ত সুমনসহ দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিন মাতাব্বর, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী হেলাল। এসময় উপস্থিত ছিলনে, পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণসহ স্থানীয় সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত শনিবার (২১ আগস্ট) রাতে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবউল্যার ঘরে ঢুকে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাঈমার গায়ে আগুন লাগিয়ে দেয় একই এলাকার মহিউদ্দিন সুমন। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নদগ্ধ হন মা নাজমা বেগম। আহতরা বর্তমানে ঢাকা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলা হলেও এখনও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net