ঢাকা   ০১:১১:১৭ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

শ্রীনগরে অটোরিকশা চাপায় ৬বছরের শিশু নিহত

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহানা আক্তার ছোঁয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অপর আরেক শিশু মুনিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার
দুপুর দেড়টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এই সড়কে দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করে। তবে চালক পালিয়ে গেছে। নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।

নিহতের বাবা জানান, দেউলভোগ বাজার সংলগ্ন মোড়ে তার দোকানে আসে মেয়ে সোহানা ও তার বান্ধবী মুনিয়া। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা এসে দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারাযায় শিশু সোহানা। অপর শিশু মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞ জানান, অটোরিকশার চাপায় নিহত শিশুর পরিবারের লোকজন থানা কোনো অভিযোগ করতে রাজি নন। তাই এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেন নিতে পারছে না। নিহতের পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি