1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসছে শিকদার বাসিরের কথা ও সুরে 'মাগো তোমার বিরহ' - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

আসছে শিকদার বাসিরের কথা ও সুরে ‘মাগো তোমার বিরহ’

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৫ বার

ইসলামি গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় তরুণ ইসলামি সংগীতশিল্পী ইব্রাহীম আহমেদ। তার কন্ঠে ইতোমধ্যে ‘হঠাৎ একদিন’ মরমী সংগীতটি ৫০ লক্ষ ভিউ এর মাইলফলক অতিক্রম করেছে। ‘মাগো তোমার বিরহ’ সংগীতটি যে গল্পে ফুটে উঠেছে। গর্ভধারিণী মা মৃত্যুর দুয়ার হতে ফিরে এসে একটি সন্তানকে ইহজগতের আলো দেখান। বুকের দুগ্ধ পান করিয়ে, হাজারও ত্যাগ-তিতিক্ষা সহ্য করে সেই সন্তানকে কোলেপিঠে করে বড় করেন।

একদিন সে মা হঠাৎ আদরের নাড়িছেঁড়া ধন সন্তানকে একা ফেলে চিরতরে না ফেরার দেশে চলে যান। সন্তান সেই মায়ের বিয়োগ ব্যথায় মায়ের কবরের পাশে এসে প্রভুর দরবারে মায়ের জান্নাত কামনায় দোয়া করে।
এমনই এক গল্পের মাঝে সংগীতের কথামালা সাজানো হয়েছে।
‘মাগো তোমার বিরহ’ সংগীতটির কম্পোজিশন করেছেন বাংলাদেশী ইসলামিক অঙ্গনের প্রখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন একাত্ব। যার হাতে কম্পোজ হয়েছে দেশের বিখ্যাত অনেক সংগীত। তন্মধ্যে: বাড়িওয়ালা, মেহেরবান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তুমি আসমানে থাকো প্রভু, মালিক রে ভুলিয়া, সালাত ইত্যাদি।

‘মাগো তোমার বিরহ’ সংগীতটি ১৭ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় একাত্ব স্টুডিও এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net