ঢাকা   ০৯:৪৯:৪৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাউন্সিলর মৃত্যু সনদ দেওয়ার আশ্বাস: খুশি ভুক্তভোগী পরিবার

এফ এ নয়ন:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তুরাগে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন অসহায় সুফিয়া কে তার বাবার মৃত্যু সনদ দেয়ার আশ্বাস দিয়েছেন। এতে তিনি ও তার সন্তানেরা কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
সোমবার দুপুর ১টায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের উপস্থিতে ভুক্তভোগী পরিবারকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩নং কাউন্সিলর নাসির উদ্দিন মৃত্যু সনদ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জানা যায়, পৈত্রিক সম্পত্তি ফিরে পাবার আশায় মানবাধিকার সংগঠনের দ্বারে দ্বারে ঘুরছেন আশির্ধ্ব সুফিয়া খাতুন। তার দাবী রাজধানীর তুরাগে অবস্থিত বামনারটেক এলাকায় ২০ (বিশ) শতাংশ জমির মালিক তিনি। সেই সাথে ওয়ারিশ সুত্রেও সেখানে বেশ পরিমান জমি রয়েছে তার। সুফিয়া খাতুনের অভিযোগ,তার জেঠাতো ভাই অলি মাদবর দ্বারা দীর্ঘদিন ধরে এসব সম্পত্তি জবর দখল হয়ে রয়েছে এবং এসব সম্পত্তিতে আলিশান অট্টলিকা নির্মাণ করে রেখেছেন জেঠাতো ভাইয়ের সন্তানরা। জমির হিসেব চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে সুফিয়া খাতুন ও তার ছেলেদেরকে। এ বিষয়ে প্রতিকার চাইতে আদালত পর্যন্ত যাওয়ার সামর্থ্য না থাকায় ছেলেদেরকে নিয়ে তাই দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশন’র কাছে।

আইন সহায়তা ফাউন্ডেশনের (আসফ) কাছে অভিযোগ করলে সংস্থার পক্ষ থেকে তদন্তের জন্য কাজ শুরু করেন। এক পর্যায়ে সুফিয়া খাতুন এর বাবার মৃত্যুর সনদটি প্রয়োজন পড়লে স্থানীয় কাউন্সিলরের কাছে গেলে সনদ দিতে দেই দিচ্ছি বলে গড়িমসি করেন। সংস্থার কাছে সুফিয়া খাতুন অভিযোগ করেন তার বাবার মৃত্যুর সনদ স্থানীয় কাউন্সিলর দেয়নি । মানবাধিকার সংস্থা গত সোমবার বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন’র ৫৩নং কাউন্সিলর নাসির উদ্দিন এর কাছে বৃদ্ধা সুফিয়া খাতুনের বাবার মৃত্যু সনদ সম্পর্কে কথা বলতে গেলে কাউন্সিলর বলেন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সনদ দেইনি। যদি প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দিলে আগামী ২৯/০৯/২০২ ১ রোজ বুধবার মৃত্যু সনদটি দিবে বলে আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ)আইন সহায়তা ফাউন্ডেশনের ঢাকা জেলা প্রধান (ডিস্ট্রিক্ট চীপ ) জনাব মোহাম্মাদ লোকমান’র নেতৃত্বে সংগঠনের এডিশনাল চীপ মাসুম বিল্লাহ, আনসার আলী, আমির আলী, রিপন সহ ১১ সদস্য বিশিষ্ট একটি টিম ও দৈনিক প্রথম বেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব শাহ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি