ঢাকা   ০২:২১:০০ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুবি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রহ্মণবাড়িয়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ ব্রহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের’ নতুন কমিটি গঠন করা হয়েছে।নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিম হাসান অনিক সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহ সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবীণ ও উপদেষ্টাদের উপস্থিতিতে নতুন কমিটির নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিদায়ী সভাপতি এ.জে রাব্বী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ব্রহ্মণবাড়িয়া জেলা থেকে যেন সামনের বছরগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ব্রহ্মণবাড়িয়া আলোকিত করতে পারে সে দিকটা আমি গুরুত্ব দিবো। সর্বোপরি সংগঠনের শিক্ষা, ও সংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকতার সাথে পরিচালনা করে একটি গতিশীল সংগঠন উপহার দেওয়ার চেষ্টা করবো। এই পবিত্র দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সকলের সহযোগিতায় সবাইকে সাথে নিয়ে যথাযথ পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি