1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

ঝিনাইদহে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার

“বন্যপ্রাণী অপরাধের তথ্যদিন-অপরাধ দমনে অংশ নিন”, “আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে” এই শ্লোগানসহ নানাবিধ শ্লোগান নিয়ে ঝিনাইদহের রামনগর গ্রামের মাঝপাড়া আমিনুর স্টোরের সামনে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সেচ্ছাসেবী সংগঠন এসো দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার যৌথ আয়োজনে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
এসো দেশ-গড়ি জহির রায়হান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার মোঃ হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণ কমিটির মাগুরা জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ঝিনাইদহ শিশুকুন্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন।
এসো দেশ গড়ি’র জয়েন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা হাসানুর রহমান এজাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা বিলাল হুসাইনও তপু রায়হান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইবুনাল ঝিনাইদহের অফিস সহকারী মোঃশাহীনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হারুন জোয়ার্দার, বজলুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, ওলামায়েকেরামগণ, সমাজসেবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net