1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে উদ্ধার হওয়া অটোরিকশা মালিককে বুঝিয়ে দিলেন পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

তিতাসে উদ্ধার হওয়া অটোরিকশা মালিককে বুঝিয়ে দিলেন পুলিশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর টু আসমানিয়া সড়কের মাছিমপুর-কদমতলী ব্রীজ সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন তিতাস থানা পুলিশ। বুধবার বিকেলে থানা প্রাঙ্গন থেকে অটোরিকশাটি প্রকৃত মালিক মোঃ হৃদয় এর হাতে তোলে দেন তিতাস থানার এ এস আই জামান।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে এ এস আই জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাছিমপুর-আসমানিয়া সড়কে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় ছিনতাইকারীরা টের পেয়ে রাস্তার পাশে অটোরিকশাটি ফেলে চলে যায়। তখন অটোরিকশাটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসেন পুলিশ। দুই দিন কোন প্রকৃত মালিকের খোঁজ না পাওয়ায় তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক কবির হোসেন এর ফেইসবুক আইডি থেকে অটোরিকশাটির ছবিসহ একটি পোষ্ট দেওয়া হয়। তার প্রেক্ষিতে আজ বুধবার বিকালে হোমনা থানার বিজয় নগর গ্রামের সিরাজুল মিয়ার ছেলে হৃদয় (২০) কাগজ পত্র নিয়ে থানায় এসে তার অটোরিকশাটি বুঝে নেন।

অটোরিকশার মালিক হৃদয় জানান,গত ২৮শে আগস্ট ২০২১ই তারিখে ১লাখ ১৫ হাজার টাকা দিয়ে গাড়ীটি হোমনা থেকে ক্রয় করেন এবং নিজেই গাড়িটির চালক। তিনি আরো জানান শনিবার ৫ সেপ্টেম্বর হোমনা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬ ঘটিকার সময় ২জন অজ্ঞাত যাত্রী উঠে উপজেলার ওপারচর পৌঁছলে স্পিড খাইয়ে আমাকে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল মঙ্গলবার রাতে ফেইসবুকে পোস্ট দেখি তিতাস থানা আমার গাড়িটি হেফাজতে আছে৷ আজ বুধবার বিকালে আমি গাড়ির কাগজপত্র নিয়ে থানায় আসি এবং আমার গাড়িটি বুঝিয়া পাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net