1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ৬ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ধর্মপাশায় ৬ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৩ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। বুধবার রাত ১ টার দিকে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তর নাম রহম আলী (৫৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ বাগার বাড়ির বাসিন্দা।

বাদীর অভিযোগ সুত্র থেকে জানা গেছে,প্রতিবেশী রহম আলীর বাড়িতে শিশুটি প্রায়ই টিভি দেখতে যেত।বুধবার ১২টার দিকে শিশুটি তার বাড়িতে যায়।এ সময় রহম আলীর স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিল না। সেই সুযোগে রহম আলী শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা চালান।পরে শিশুটি কোনো রকমে সেখান থেকে ছুটে বাড়িতে আসে। শিশুর অস্বাভাবিক আচরণ ও শরীরের বিভিন্ন স্থানে যৌন নিপীড়নের চিহ্ন দেখে তার মায়ের সন্দেহ হয়। পরে শিশুটির শরীরে ব্যথা অনুভূত হলে সে মাকে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুর বাবা তাকে নিয়ে হাসপাতালে যান।পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একই দিন রাতে রহম আলীকে আসামী করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net