1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে বাস- ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মনোহরগঞ্জে বাস- ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন নিহত

এম,এ মান্নান,কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ বার

কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক মনোহরগঞ্জ উপজেলার এলাকায় বাসের- ট্রাক্টর সঙ্গে সিএনজি চালিত অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। (১৮ সেপ্টেম্বর)শনিবার সকাল১১ টায় দিকে উপজেলা নাথেরপেটুয়া পুরাতন বাজার ও নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ি ১০০ গজ সামনেই এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল, নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল একটি বাস ও বিপরীত দিকে থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর এবং সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। মুখোমুখি বাস-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টরটি দোকান ডুকে পড়ে, এ-সময় নাথেরপেটুয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা উপরে চাপা পড়ে যায় বাসটি। এ রিপোর্ট লেখা পযন্ত ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ৪ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। বাসের চাপায় পড়ে থাকা নিহত যাত্রীদেরকে স্থানীয়রা ও পুলিশ প্রশাসন নিহত যাত্রীদের উদ্ধারের তৎপরতা চলছে বলে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ
জাফর আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net