1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সেবামূলক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

মাগুরায় সেবামূলক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার

বর্ণাঢ্যর্্যালী, কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মাধ্যমে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সেবা মূলক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি খামারপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটি স্মরণীয় করে রাখতে কেক কেটে ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাস , সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, মোল্যা আতিয়ার রহমান, আমির হামজা,মোঃ আলাউদ্দিন বিশ্বাস, সালাউদ্দিন বিশ্বাস,অশান্ত কুমার বিশ্বাসসহ অন্যরা।
৮৭ ফাউন্ডেশন শুরু থেকেই গরীব ও মেধাবী ছাত্র /ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান,পরীক্ষার্থীদের ফরমপূরণের আর্থিকসহযোগিতা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিকসহযোগিতাসহ ক্রেষ্ট প্রদান,করোনা কালীন সময়ে অক্সিজেন সেবাসহ নানাবিধ সেবা প্রদান করে ইতিমধ্যে এলাকায় সুখ্যাতি অর্জন করে চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net