1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জলপথে অবৈধভাবে বাশেঁর ছালির মাধ্যমে লাখ লাখ ঘনফুট কাঠ পাচার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

রাউজানে জলপথে অবৈধভাবে বাশেঁর ছালির মাধ্যমে লাখ লাখ ঘনফুট কাঠ পাচার

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৭ বার

অবৈধ বাশঁ-কাঠ পাচারের হাট হিসাবে পরিচিত রাউজানের গহিরা কালাচাঁদ হাট। প্রতিদিন সর্তা খাল দিয়ে অবৈধ ভাবে বাশেঁর ছালির মাধ্যমে লাখ লাখ ঘনফুট কাঠ আসে গহিরা কালাচাঁদ হাটে। বিশেষ কায়দায় জলপথে আসা কাঠ ও বাশঁ পাচার হয় এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে। জানা যায়, খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি এলাকা রক্তছড়ি ও ব্রক্ষ্মাছড়ি থেকে ফটিকছড়ি হয়ে সর্তার খাল দিয়ে উজানের পানি পথে গহিরা কালাচাঁন্দ হাটের কাঠ পাচারের অবৈধ ডিপোতে আসে। খাগড়াছড়ি ও ফটিকছড়ি বন বিভাগকে ম্যানেজ করে সরকারী গাছ কেটে এখানে নিয়ে আসে একটি গাছ চোরাই সেণ্ডিকেট। এই সেণ্ডিকের সাথে রয়েছে রাউজান, ফটিকছড়ি ও খাগড়াছড়ি জেলা উপজাতিয় চক্র। সূত্র জানায়, একদিকে গভীর রাতে বন বিভাগের গাছ কেটে উজার করছে তারা। অপর দিকে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বীরদর্পে কাঠ ব্যবসায়ী সেজে সমাজপতি হচ্ছে তারা। সরেজমিনে গহিরা কালাচাঁদ হাটের অবৈধ বাশঁ কাঠ ডিপো পরিদর্শন কালে দেখা গেছে, গহিরা সর্তার খালের দুই প্রান্তে রয়েছে ৮/১০টি করাত কল (স’ মিল)। করাত কল গুলোতে সারিবদ্ধ ভাবে স্তুপ করা হয়েছে চোরাই পথে আনা সেগুন, গর্জন, কড়াই, আকাশ মনি ও গামারী গোল কাঠ। এছাড়া সর্তার খালের পাড় দখল নিয়ে বিক্রির জন্য স্তুপ করে রেখেছে পাচারকারীরা। সেখান থেকে পুলিশ ও বন বিভাগকে ম্যানেজ করে ট্রাকে ট্রাকে দ্বিতীয় দফায় কাঠ পাচার হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এছাড়া অবৈধ বাশঁ-কাঠ পাচারের হাট হিসাবে পরিচিত রাউজানের গহিরা কালাচাঁদ হাটে গড়ে উঠেছে শতাধিক ফার্ণিচারে দোকান। এসব দোকান ও করাত কলের কোন বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে অবৈধ পন্থায় বন বিভাগকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে গহিরায় জমজমাট অবৈধ কাঠ ব্যবসা প্রসঙ্গে রাউজান উপজেলা বন কর্মকর্তা ও ঢালার মূখ স্টেশনে চেক ফরেস্টার আইয়ুব আলী মন্ডল বলেন, আমি নতুন জয়েন্ট করেছি রাউজানে। এখনো সবকিছু অজানা। এছাড়া সর্তার খাল হয়ে গহিরাতে কাঠ পাচার বিষয়টি আমি জানতাম না। তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। এ ব্যাপারে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net