1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর নতুন অফিস বাজার সভাপতি মিন্টু চৌধুরীর কৃতজ্ঞতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইসলামপুর নতুন অফিস বাজার সভাপতি মিন্টু চৌধুরীর কৃতজ্ঞতা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজার বনিক ও মালিক সমিতি (রেজিঃ নং ৩৬৫/৯৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের প্রিয়মুখ, তরুন ও দক্ষ সংগঠক দেলোয়ার হোসেন মিন্টু চৌধুরী।

তাকে নির্বাচনে বিপুল ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নির্বাচনে ভোটাররা তাকে সভাপতি পদে নির্বাচিত করায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, সম্মান ও নেতৃত্ব দেওয়ার মালিক মহান রাব্বুল আলামিন।

তিনি আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য হাজারো শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার সম্মানিত ব্যবসায়ী ও ভোটার ভাইদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে বলেন, যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন,আমি আপনাদের সে প্রত্যাশা পুরনে আন্তরিকভাবে কাজ করে যাবো।

তবে আপনাদেরকেও আমার পাশে থাকতে হবে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এ সমিতিকে ঈদগাঁও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বাজার সমিতি হিসেবে গড়ে তুলতে এবং ব্যবসায়ী ও ভোটারদের কল্যান সাধিত করে মডেল বাজার পরিনত করতে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পরিশেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী ও সম্মানিত ভোটারদের পাশাপাশি নির্বাচন কমিশন, সাংবাদিক ও প্রশাসনকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net