1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র ব্যবসায়ী শহিদুল্লাহ'র মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

ঈদগাঁও’র ব্যবসায়ী শহিদুল্লাহ’র মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সেলিম উল্লাহর ছোট ভাই ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহ(৩৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

ব্রেইন স্ট্রোকজনিত কারনে ১৯ সেপ্টেম্বর (রোবববার) দুপুর সোয়া ২ টা’য় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শহিদুল্লাহ ওই ইউনিয়নের দঃ লরাবাক গ্রামের মরহুম হাজী এমতাজ আহমদের পুত্র এবং ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের জেঠাত ভাই।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৮ ভাই এবং ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

২০ সেপ্টেম্বর ( সোমবার ) সকাল ১০ টা’য় দঃ লারাবাক কেন্দ্রীয় জামে মসজিদ ও হেফজখানা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে ব্যবসায়ী মোঃ শহিদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পরিষদের সকল সদস্যবৃন্দ এবং ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম. তারিকুল হাসান (তারেক)।

বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগেফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net