1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-জালালাবাদ ছাত্রলীগ নেতা আজিজের জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

ঈদগাঁও-জালালাবাদ ছাত্রলীগ নেতা আজিজের জানাযা ও দাফন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৭ বার

অবশেষে মৃত্যুর কাছে হার মানা ব্লাড ক্যান্সারে আক্রান্ত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছাত্রলীগ নেতা আবদুল আজিজ (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (২৭) । প্রয়াত আবদুল আজিজ উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়া গ্রামের মরহুম আবু শামার পুত্র।

দীর্ঘ ১৫/১৬ দিন দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে ভোগার পর সোমবার ( ১৩ সেপ্টম্বর) রাত ৮ টা ৪০ মিনিটের সময় চট্টগ্রামের একটি বেসরকারী ক্লিনিকে আবদুল আজিজ ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি মা,৩ ভাই এবং ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় খামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাযায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম, সাবেক মেম্বার নুরুল হক, প্রাক্তন ভূমি কর্মকর্তা হাজী ছৈয়দ নুর, ঈদগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ডাক্তার সাইফুল ইসলাম, অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, মরহুমের ভাই জিয়াবুল হক প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,জালালাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মমতাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net