1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদারের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদারের ইন্তেকাল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদার মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

আজ বাদ মাগরিব চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের হালচৌ গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইকবাল মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি। এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net