ঢাকা   ০৭:১৪:১১ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা

এক মাসের মধ্যেই র‍্যাপিড পিসিআর ল্যাব স্থাপন -প্রবাসী কল্যাণ মন্ত্রী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এক মাসের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

বুধবার (১ সেপ্টেম্বর) ল্যাব স্থাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন- এটি সম্পূর্ণ কারিগরি বিষয় এবং বেশ কয়েকটি মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত। তাই সকলের সাথে আলোচনা করে কাজটি করতে হচ্ছে। এজন্য দুটি কমিটি করা হয়েছে। সবমিলিয়ে সর্বোচ্চ এক মাসের মধ্যেই আমিরাত প্রবাসীরা তাদের গন্তব্যে যেতে পারবেন। প্রবাসীদের দ্রুত আমিরাত পাঠাতে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ল্যাব স্থাপন করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

দু’এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে অনুমোদিত পিপিআর ল্যাব আছে এমন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবনা আহবান করা হবে। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করতে হবে। এর পর যাচাই-বাছাই কমিটি চুড়ান্ত করবে। সেক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানকে এখানে নিয়োগ দেয়া হতে পারে।’ বলেন মন্ত্রী।
সূত্র : সিভিল এভিয়েশন বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি