1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে সড়ক দূর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

কাতারে সড়ক দূর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বার

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম পাঠানপাড়া এলাকার কবির আহাম্মদের বাড়ির মৃত্য নুরুল হক এর পুত্র মোহাম্মদ ফয়েজ আহমেদ( ৬৫)। নিহতের ভাইপো কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল জানান, গত বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে নিজ মাইক্রো চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনা স্থলে নিহত হন। তার লাশ বর্তমানে দোহার আল খোর হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী ৫ দিনের মধ্যে লাশ দেশে পৌঁছাবে।নিহতের শ্যালক তৈয়ব আলী জানান, তিনি বিগত ত্রিশ বছর ধরে প্রবাস জীবনে আছেন। বিবাহিত জীবনে তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য দেশে আসার কথা ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস তার একমাস পূর্বে লাশ হয়ে তিনি দেশে ফিরছেন।চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net