ঢাকা   ০৪:৪৮:৫৮ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

কৃষি গবেষনা ফাউন্ডেশনের কর্মকতাদের দিনাজপুর সফর কৃষিকে যান্ত্রিকীকরন ও বাণিজিকীকরনে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে – ড.শেখ মোহাম্মদ বখতিয়ার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বলেছেন কৃষি ও কৃষকের কথা চিন্তা করে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহন করেছেন। কৃষিকে যান্ত্রিকীকরন ও বাণিজিকীকরনের জন্য বিভিন্ন প্রকল্পে ভর্তুকি দেওয়া হচ্ছে, করোনামহারীতে প্রণোদনাও দেওয়া হয়েছে। তিনি বলেন দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। সরকারের এসডিজি অর্জনে কৃষক কৃষি অবদান রাখছে। আগামীতে গবেষনালব্ধ কৃষিযন্ত্র তৈরী এবং উদ্ভাবনের মধ্য দিয়ে বৈপ্লবিক পরিতন আসবে কৃষি জগতে।

কৃষি গবেষনা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দিনাজপুরের ১৩ মাইল গড়েয়া হাবিপ্রবির গবেষক দলের উদ্ভাবিত মাল্টি ক্রোপস ড্রায়ার মেশিন পরিদর্শনকালে বিএআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। এসময় কেজিএফএর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড, মোঃ শহীদুর রশীদ ভুইয়া,বিআরআরআইএর মহাপরিচালক ড, শাহজাহান কবীর,বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বিএআরআই মহাপরিচালক ড, নাজিরুল ইসলাম,কান্ট্রি রিপ্রেজেনটিভ অব ইরি বাংলাদেশ ড, হুমনাথ ভান্ডারী ,এসিআই সিইও ড,এ এইচ আনসারী ,হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড, কামরুজ্জামান ,প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ড, মনজুর মোহাম্মদ শাহজাদা। ঢাকা শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড, মোঃ শহীদুর রশীদ ভুইয়া বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুট্টা,গম,ধান শুস্ককরন ড্রাইয়ার মেশিন বাণিজ্যিকভাবে লাভজনক হবে। গবেষকদেও তথ্য মতে এটি জ¦ালানী শ্রায়য়ী ও পরিবেশ বান্ধব।

উল্লেখ্য হাবিপ্রবির ফুড ইজিœনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড,সাজ্জাত হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের গবেষক দল ভুট্টা,গম,ধান শুস্ককরন ড্রাইয়ার মেশিন আবিস্কার করেন। মেশিনটি ১৩ মাইল গড়েয়া বাজারে ব্যক্তিগত উদ্যোগে আজমাইন এগ্রো ইহুাণ্ট্রিজ এর সত্বাধীকারী এম আলিম আল রাজি ৫০ লাখ টাকা ব্যয়ে বসিয়েছেন। ধান,গম ,ভুট্টা দ্রুত শুকানো এবং প্রক্রিয়াজাতকরন মেশিন আবিস্কার করেছেন বাংলাদেশী গবেষকরা। সম্পুর্ন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরীকৃত ড্রাইয়িং মেশিনটি দিয়ে স্বল্প সময়ে ,কম খরচে ফসল শুকানো সম্ভব। বর্ষা মৌসুমে বোরো ধান বা ভুট্টা নিয়ে আর কৃষকদের দুচিন্তায় থাকতে হবেনা।এটিই দেশের প্রথম কৃত্রিম পদ্বতিতে শষ্য শুকানো মেশিন দাবী গবেষকদের। পরিদর্শন শেষে কেজিএফএর প্রতিনিধি দলের সদস্যরা হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স রুমে গবেষক ও প্রকল্পের কর্মকতাদের সঙ্গে মতবিনিময করেন। এসময় হাবিপ্রবির ভিসি প্রফেসর ড, কামরুজ্জামান তাদের সহযোগিতা করেন। ১দিনের সফর শেষে কেজিএফএর প্রতিনিধি দলের সদস্যরা আজ ঢাকা ফিরে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি