1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিরপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

চৌদ্দগ্রামের উজিরপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুরে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধায় উজিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো: আতিকুল হক।

উজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এমরানের সভাপতিত্বে ও যুবদল নেতা নূর মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মো: জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী মো: ইব্রাহীম খলিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল গফুর, ফরিদ মিয়া, সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, উপজেলা যুবদল নেতা ওয়াসিম রানা সুজন, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল কাদের, জাকীর হোসেন, আলী আহমদ, আবু, ইলিয়াস, ছাত্রদল নেতা নাজিম উদ্দীন, মিয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ রুবেল, সদস্য বিজয় সহ ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net