1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

চৌদ্দগ্রামে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদক পাচারকালে একটি পাজেরো গাড়ী থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলাকান্দি সংযোগ সড়কের মাথায় এসআই আরিফ হোসেন ও এএসআই জহিরের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে একটি পাজোরো গাড়ীতে (ঢাকা মেট্রো-ঘ-১১-৬১৬৭) তল্লাশী চালিয়ে গাড়ীর পেছনের সীটের উপর বস্তাভর্তি ৯৮ বোতল ফেনসিডিল ও চালকের পাশে কাগজের প্যাকেটে মোড়ানো ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করে। আটককৃতরা হলো: চিহিৃত পাইকারী মাদক বিক্রেতা কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে শামসুল হক (৪৫), ক্রেতা ঢাকা মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার মৃত ইরানের ছেলে মাহবুব (২৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার খেজুরতলা এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে রাকিবুল ইসলাম ও গাড়ী চালক বরিশালের বাবুগঞ্জ থানার চরকমিশনা এলাকার আলম হাওলাদারের ছেলে রবিন (৩৬)। জব্দকৃত গাড়ী ও মাদকের আনুমানিক মুল্য ১২ লাখ ৬ হাজার টাকা।

তথ্যটি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন ‘মাদক নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ জিরোটলারেন্স ভূমিকা পালন করছে এবং অব্যাহত থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কের সলাকান্দি এলাকা থেকে ৯৮ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় একটি পাজারো গাড়ী জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আসামীদেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হযেছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net