1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

তিতাসে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার

কুমিল্লার তিতাসে বিএনপিসহ সকল ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্য-উন্নয়ন ও গৌরবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১লা সেপ্টেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের তিতাস উপজেলার গাজীপুরস্থ বাস ভবনে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার।

এসময় বক্তারা বলেন, আগামী দিন গুলিতে কেন্দ্রীয়ভাবে দল থেকে যে কর্মসূচি ঘোষণা করবে আমরা সেই কর্মসূচি পালন করতে প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও নবীন দলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net