1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পাঠাগারে সোলার প্যানেল ও শিক্ষা সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পাঠাগারে সোলার প্যানেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার

গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মনাজয় কার্বারি পাড়ায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ককবরক পাঠাগার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতি বার বিকালে পাঠাগার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রানী ত্রিপুরা।

অনুষ্ঠানে ‘ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ’ গুইমারা উপজেলা শাখার সভাপতি ও ককবরক পাঠাগার কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক বতেন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি ত্রিদীপ নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ্ম ত্রিপুরা প্রমুখ।

সভায় টিএসএফ’র গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অতুল ত্রিপুরা সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন খবেননীঞা ত্রিপুরা।
আলোচনা সভা শেষে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পাঠাগারের জন্য সোলার প্যানেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net