1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নার্সিং ও মিডওয়াইফারি কম্প্রেহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নার্সিং ও মিডওয়াইফারি কম্প্রেহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৮ বার

গত শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁওসরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।
স্কুল-কলেজে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এমন সিদ্ধান্ত নতুন করে ঝুঁকি তৈরি করবে কি-না, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি এককভাবে এ মুহূর্তে কিছু বলতে পারবো না। আগামীকাল (রবিবার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ কীভাবে তৈরি করে স্কুল-কলেজ খোলা যায়, সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে রাজধানীতে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-কারিগরি নার্সিং এর কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজধানীর ছয় কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত। পরীক্ষায় মোট ১৫ হাজার ৬৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।এরমধ্যে কারিগরি ৩ হাজার ২২৫জন।
এ ছয় কেন্দ্রের মধ্যে ইডেন মহিলা কলেজ আজিমপুর কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং-এর ৪ হাজার ১৫৩ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১৪১ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ২ হাজার জন, সরকারি বিজ্ঞান কলেজে ১ হাজার ৩০০ জন, হাবিবুল্লাহ বাহার কলেজ ও শান্তিনগরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৪৯৩ জন, বিএসসি ইন নার্সিং (চার বছর)-এ ১ হাজার ৩২৫ জন এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-এর ৪ জন এবং ঢাকা কলেজে কারিগরি ডিপ্লোমা ইন নার্সিং-এর ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।এ সময় পরিদর্শনে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী নূর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ । অতিরিক্ত সচিব শাখাওয়াত হোসেন (চিশি)। সার্বক্ষণিক পরিদর্শক হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃআহসান হাবীব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,কেন্দ্রে প্রধান ছিলেন সুরাইয়া বেগম রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।এ সময় রেজিস্টার সুরাইয়া বেগম বলেন,পরীক্ষা শেষ হইলেই আজকের মধ্যে আমরা রেজাল্ট পাবলিস্ট করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net