ঢাকা   ০৫:২৪:২৫ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ 

নোয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীতে মুজিব শতবর্ষ উপলক্ষে কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কবিরহাট উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২৪টি গ্রুপ ও কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে ৪ টি গ্রুপ অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাপরাশীর হাট ইসমাইল কলেজ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান।

এতে উপস্থিত ছিলেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল জক রায়হান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি