1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানি ছাড়া চারদিন কাটালেন ফিলিস্তিনি বন্দীরা ; চলছে বর্বর নির্যাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

পানি ছাড়া চারদিন কাটালেন ফিলিস্তিনি বন্দীরা ; চলছে বর্বর নির্যাত

আন্তর্জাতিক ডেস্ক |
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বার

কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি কারাবন্দীর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবোয়া করাগার থেকে পালিয়ে যাওয়া ফিলিস্তিনি কারাবন্দী জাকারিয়া আল-জুবাইদি বলেছেন, আমরা চার দিন ধরে কোনো পানি পান করিনি। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর।

ইসরাইলের বেসামরিক ও মানবাধিকার আইনজীবী অ্যাভিগডোর ফেল্ডম্যানকে জাকারিয়া আল-জুবাইদি বলেন, ইসরাইলি কারাগার থেকে মুক্তির পরের চার দিন আমরা আমাদের কোনো পরিবারের সদস্যদের সাথে দেখা করিনি। কারণ, আমরা চাইনি যে আমাদের পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করার জন্য কোনো ধরনের ঝামেলায় পড়ুক। কারণ, তারা ইসরাইল অধিকৃত শহরগুলোতে থাকেন। এছাড়া আমরা কারো সাহায্যও চাইনি। আমরা বাগান থেকে পাকা নাশপাতি ও আঙ্গুর খেতাম। কিন্তু, আমরা কোনো পানির সন্ধান পাইনি।

মানবাধিকার আইনজীবী অ্যাভিগডোর ফেল্ডম্যান বলেন, জাকারিয়া আল-জুবাইদিকে ইসরাইলের সেনারা আবার আটক করার পর প্রচণ্ড মারধর করেছে। পুনরায় গ্রেফতার হওয়ার পর ইসরাইলি সেনাদের প্রচণ্ড মারধর ও অত্যাচারের কারণে তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। তার ভাই বলেছেন, জুবাইদিকে পিটিয়ে তার পা ভেঙে ফেলা হয়েছে।

ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবোয়া করাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি কারাবন্দীর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’ফিলিস্তিনিকে এখনো খোঁজা হচ্ছে।

সূত্র : মিডলইস্ট মনিটর./ নয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net