ঢাকা   ০৫:২২:৫৬ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ 

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চট্টগ্রামে নারী মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

মুজিব উল্ল্যাহ্ তুষার :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গতকাল বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবি করেন নারী মুক্তিযুদ্ধা ও কবি রেহেনা পারভিন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিনন্দিয়ারচর গ্রামের মৃত সেকান্দর মিয়া ও রেজিয়ে বেগমের মেয়ে হন মুক্তিযুদ্ধা ও কবি রেহেনা পারভিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজী রেখে বাংলাদেশকে শত্রু মুক্ত ও মাটি রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করলাম। সে দেশে দাড়ানোর মতো আমার এক টুকরো মাটি নেই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছিল এবং বাবা সম্বোধন করতে বলেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ৩০ টি স্ব-রচিত কবিতা লিখেছি, প্রধান মন্ত্রীর স্বাক্ষর নিয়ে বই আকারে প্রকাশ করতে চাই । তাই জীবনের শেষ চাওয়া আমার পরিবারের ৭ জনকে নিয়ে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাৎ করতে চাই। আমি ১৯৯৬ ইং সাল থেকে চেষ্টা করেও আমি উনার সাথে দেখা করতে পারি নাই।
এসময় কান্নাজড়িত কণ্ঠে এ নারী মুক্তিযোদ্ধা রেহেনা পারভিন বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আমি কোন বাড়তি সুযোগ সুবিধা পাই নাই। মাস্টার্স পাস মেয়েকে সরকারী চাকুরি দিয়ে যাওয়া, বিধবা মেয়ে ও এতিম প্রতিবন্ধী নাতি জন্যে ভাতা ব্যবস্থা করা । একখণ্ড ভূমি মৃত্যুর আগে চাওয়া গুলো পূর্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি