1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর মোহনপুরে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

রাজশাহীর মোহনপুরে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ

কাজী কামাল হোসেন, রাজশাহী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৮ বার

রাজশাহীর মোহনপুরে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সুরক্ষা প্রকল্পের আওতায় গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কেশরহাট শাখার উদ্যোগে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশলায় গরুর বিভিন্ন রোগ-বালায় সহ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়া হয়।

দাবী মৌলিক উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন জানান, আমরা সংস্থার সুরক্ষা প্রকল্পের আওতায় খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ নিজস্ব চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও এক্সটেনশন অফিসারের মাধ্যমে খামারিদের গরু সার্বক্ষনিক মনিটরিং করি। কোন কারণ বশত: গরু মারা গেলে তার ঋণ মওকুফ সহ ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক রাজু আহম্মেদ বকুল, শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন, এক্সটেনশন অফিসার আব্দুর রাফি জিসান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net