1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শরণখোলায় নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরণখোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার

বাগেরহাটের শরণখোলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (০১
সেপ্টেম্বর) সকাল ১০টায় শরণখোলা উপজেলা বিএনপির আয়োজনে রায়েন্দা হাসপাতাল রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ফজলুল হক তালুকদার।
সভায় শরণখোলা উপজেলা বিএনপির
সহ-সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,যুবদল নেতা নাজমুল আহসান শিমুল গাজী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম,বিএনপি নেতা শরিফুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাব্বি প্রমুখ।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
পরে কেক কেটে নেতাকর্মীরা বিএনপির ৪৩ তম জন্মদিন পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net