ঢাকা   ১১:৪৪:২৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

শেরপুরে নকলায় পরিত্যক্ত বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫৫-৬০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর রবিবার রাতে নকলা সদরের জোড়া ব্রিজের দোতলা একটি ফাঁকা বাড়ি থেকে তাকে উদ্ধার হয়। এরপর চিকিৎসার জন্য তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কেবল নিজের নাম পারভীন বলতে পারলেও ঠিকানাসহ অন্য কোন তথ্যই বলতে পারছে না ওই নারী।
জানা যায়, নকলা সদরের ওই বাড়ির মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। তিনি মারা যাওয়ার পর বাড়িটি দীর্ঘ দিনযাবত ফাঁকা ছিল। এ জন্য পরিত্যক্ত ওই বাড়ির আশপাশে কারও যাওয়া-আসা ছিল না। কিন্তু কয়েকদিন যাবত বাড়িটি থেকে মাঝে-মধ্যে কারও কান্নার শব্দ শোনা যাচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়। পরে থানার এসআই চন্দন পাল ওই বাড়িতে গিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ফরিদ আহাম্মদ লালনের উপস্থিতিতে ঘরের তালা ভাঙেন। এরপর ভেতর থেকে নাম পরিচয়হীন কঙ্কালসার ওই নারীকে উদ্ধার করা হয়।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ওই নারী সম্পর্কে দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ওই নারীর বড় ধরনের সমস্যা চিহ্নিত হয়নি। দীর্ঘসময় না খাওয়ায় তিনি একদম শুকিয়ে গেছেন। তার চিকিৎসা চলছে। হাসপাতালের মানবিক নার্স হাসি বেগম তার পাশে দাঁড়িয়েছেন। তার সেবা-যতেœ ওই নারীর মুখে হাসি ফুটেছে। আশা করছি, তিনি দ্রæত সুস্থ হয়ে উঠবেন।
নকলা থানার এস আই চন্দন পাল জানান, স্থানীয় লোকজন ফাঁকা বাড়িতে জীবন্ত কোনো কিছু আছে বলে আমাদের জানায়। তারপর আমরা দরজা ভেঙে কঙ্কালসার মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই নারী কোনোভাবে ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। এরপর ভেতর থেকে দরজা দিয়েছে এবং তারপর হয়তো সেটা আর তিনি খুলতে পারেননি।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, উদ্ধার হওয়া ওই নারী ঠিকানা বলতে না পারায় এবং তার পরিচয় সনাক্ত না হওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরীকরণ সাপেক্ষে তার সন্ধানের জন্য বিভিন্ন থানায় মেসেজ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি