https://www.dailyshamolbangla.com/
গাছুয়া হক সাহেবের বাজারের ব্যবসায়ী ও মালিকানা কমিটির পক্ষ থেকে গাছুয়ার ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনাকে গণ সংবর্ধনা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাস্টার নজরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর কাদের বাচ্চু ,প্রফেসর শেখ ফরহাদ,শামীম কাউসার,আলাউদ্দিন এবং হাফেজ আজাদ।এছাড়া উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বারগণ।