1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সংসদ কক্সবাজার’র বিশেষ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সাংবাদিক সংসদ কক্সবাজার’র বিশেষ সভা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার

কক্সবাজার জেলার তরুণ কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে হোটেল শৈবালের সাগরিকা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ—সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নির্বাহী সদস্য ছৈয়দ উল্লাহ আজাদ, আবদুল মালেক সিকদার, জিকির উল্লাহ জিকু, আমিনুল কবির, এম,এস হান্নান, আনিসুল ইসলাম ও সাইদুজ্জামান।

সভায় বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর সব মতাদর্শ ভুলে যেতে হবে। বজায় রাখতে হবে পেশাদারিত্ব। সাংবাদিকরাই যেকোন সংকটকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সভায় সংগঠনকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনকল্পে রেজাউল করিমকে আহবায়ক করে ৪ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, ছৈয়দ উল্লাহ আজাদ, শহিদুল করিম শহিদ ও জাহাঙ্গীর আলম শামস। গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এছাড়া নতুন সদস্য অন্তর্ভুক্তি, উপদেষ্টা পরিষদ গঠন, সংগঠনের রেজিস্ট্রেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net