1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ বার

অবসরে বই পড়ুন এ শ্লোগানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ করা হয়।২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সুপার মার্কেটের ফেস ওয়াস সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃএনামুল হক, বিশেষ অতিথি ছিলেন আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোঃনিজাম উদ্দিন।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধক মোঃএনামুল হক বলেন,সেলুনের মত জায়গায় পাঠাগার স্থাপন, এমন ভিন্নধর্মী আয়োজন এর আগে কখনোই দেখি নি।প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে।বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আশা করি বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এদিকে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা,কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিম জানান,ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে আর এসবে কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস।দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক।পাঠক বিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস।নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ।অনেক সময় বসে ঘন্টা খানেক অপেক্ষা করতে হয়। এ সময় টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে সেই প্রয়াস।এতে পাঠক বিমুখতা দূর হবে।প্রাথমিক ভাবে তিনটি দেশে এ কার্যক্রম শুরু হয়েছে পর্যায়ক্রমে সারাবিশ্বে তা ছড়িয়ে দিতে কাজ করছে বলে জানান তিনি।

বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সান ফ্লাওয়ার ইন্সুইরেন্স নোয়াখালীর জিএম শাহাবুদ্দিন, এন এল আই সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ আবু সায়েদ সুমন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের, ৩০ জুন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা,লেখক ও কবি গোলাম মাওলা জসিমের নিজ এলাকা মাইজদীকোর্ট নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।করোনা মহামারীর কারণে কার্যক্রম বন্ধ থাকলেও ফেস সেলুনে তা বিতরণের মাধ্যমে আবারো এ কার্যক্রমের শুভ সুচনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net