ঢাকা   ০৬:২০:০৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

আব্বার সাথে জীবনের শেষ দিনের স্মৃতি

মুফতিয়ে আযম আব্দুচ্ছালাম চাটগামীর ইন্তেকাল নিয়ে তৎপুত্র ইসমাঈলের নিবন্ধ

সম্পাদকীয়
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্বা অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (৭সেপ্টম্বর) সুস্থ স্বাভাবিক ছিলেন। নাজিরহাট মাদরাসায় সেদিন শূরার বৈঠক ছিলো।
আব্বা ঐ শুরায় অংশ নিয়েছিলেন। সাথে আমি সহ আরো দু’জন সহকারি ছিলো। সেখান থেকে যোহরের পর যখন হাটহাজারিতে ফিরে আসি তখনও আব্বু সুস্থ। মাদরাসায় পৌঁছে আব্বু আছর পর্যন্ত বিশ্রাম নিলেন। বাদ আছর যথারীতি রুমে বসলেন এবং সাক্ষাৎপ্রার্থী ওলামা, তলাবা, ফুযালাদের সাথে কথা বললেন। মাগরিবের পর একটু ক্লান্তি বোধ হলে আধা ঘন্টা শুয়ে থাকলেন। এরপর জামেয়ার কয়েকজন উস্তায এসে আব্বার সাথে দেখা করে গেলেন। তারপর প্রতিদিনের নিয়ম অনুযায়ী খানাপিনা করলেন। রাত ১১ টার দিকে আমাকে ডেকে স্বাভাবিকভাবে কথা বার্তা বললেন। তখনও আমি আব্বার মাঝে মৃত্যুপথ যাত্রী হিসেবে কোনো আলামত দেখতে পাইনি।

অতপর আমাকে বসিয়ে ইস্তেফানামা লিখালেন। সে ইস্তেফানামাতে আব্বাকে সকল যিম্মাদারি থেকে ফারেগ করে শুধুমাত্র ফতোয়া বিভাগের দায়িত্ব দেয়ার জোর দাবি জানালেন এবং আগামিতে যেন তা ব্যতিত অন্য কোন এদারি বা ইহতেমামি (মাদ্রাসার পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি পত্রে) দায়িত্ব দেয়া না হয় তাও লিখলেন। এবং সেটার ১২ টি ফটোকপি করিয়ে খামে ভরলেন। এ ইস্তেফানামার ব্যাপারে আব্বা হয়তো ইস্তেখারা করেছিলেন, কারণ আমরা দেখেছি আব্বা পূর্ব থেকেই ছোটো থেকে বড়ো যেকোন বিষয়ের জন্য ইস্তেখারা করতেন, এমনকি কাকে খেদমতকার হিসেবে রাখবেন, কাকে রাখবেন না’ এ ব্যাপারেও আব্বা ইস্তেখারা করতেন।

ঐ রাতে নিয়মানুসারে তাহাজ্জুদ পডলেন। আব্বার কখনো তাহাজ্জুদ মিস হতো না। প্রতিদিনই নিজে অযু করে তাহাজ্জুদের সালাত এবং যিকির-আযকার আদায় করতেন, এদিনও তার ব্যতিক্রম হলো না বরং অন্যদিনের তুলনায় এদিনের যিকির একটু উচ্চ আওয়াজে হয়েছিলো। আমরা মনে করেছিলাম, আব্বা আমাদের ফজরের সালাতের জন্য ডাকতেছেন, পরে ভালো করে খেয়াল করলে দেখি, তিনি উচ্চস্বরে যিকির করতেছেন! যিকির করতে করতে ফজরের সময় হয়ে গেলে তিনি নামায পড়ে মুনাজাত করলেন।

ফজর ও আসরের পর মুনাজাত ছিলো আব্বার নিয়মিত আমলের অন্যতম। সেদিনের মুনাজাত ছিলো অন্যান্য দিনের চেয়ে বেশি লম্বা। এরপর তাসবিহ তাহলিল ও معمولات يومية (দৈনন্দিন আদায়কৃত দোয়া দরুদ এর আমল) আদায় করলেন। আটটার দিকে সকালের নাস্তা করলেন। নাস্তা খুব সামান্য খেয়েছিলেন, কিন্তু খুব হাসিখুশি ছিলেন। তখনও আমরা তাঁর মাঝে কোনো ব্যথা বা মৃত্যুর কোনো আলামত দেখিনি। নাস্তা শেষে আব্বুর খাদেম মাওলানা হুমায়ুনের মাধ্যমে হযরত মাওলানা ইয়াহয়া সাহেবের কাছে ইস্তেফানামা পৌঁছালেন৷ কিছুক্ষণ পর সে পৌঁছেছে কিনা তা জিজ্ঞেস করেন, তিনি বল্লেন- আমি পৌঁছেয়েছি।’
আব্বা সবসময়ই নাস্তার পর ১/২ ঘন্টা ঘুমান। তাই সেদিনও আমরা তাঁকে শুইয়ে দিলাম।

এর মাঝে জামিয়ার সূরা কর্তৃপক্ষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন- মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুস সালাম চাটগামী।’ রেজুলেশন শোনানোর জন্য শোয়া দশটার দিকে একজন এসে আমাকে বললো, আব্বাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যে, আমি আব্বার রুমে প্রবেশ করে আব্বার অবস্থা বেগতিক দেখে কয়েকজন উস্তায ও খেদমতকারকে ডাকলাম৷ অতঃপর আব্বাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো৷ চিকিৎসকরা জানালেন, আব্বা আর নেই! ইন্তেকাল করেছেন। انا لله وانا اليه راجعون

আল্লাহ আমার আব্বাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন।
লেখক : ইসমাঈল বিন মুফতি আব্দুস সালাম চাটগামী রহ.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি